গোপনে জাল ভোট এই সুযোগ বাংলার মাটিতে হবে না: এ্যানি

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৮ এএম
গোপনে জাল ভোট এই সুযোগ বাংলার মাটিতে হবে না: এ্যানি

মুখে ইনসাফের কথা বলে গোপনে জাল ভোটের আয়োজন করার সুযোগ বাংলার মাটিতে দেওয়া হবে না-এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্ণীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষ্ণীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এ্যানি বলেন, “একটি দল মুখে মুখে জান্নাত-বেহেস্ত দেওয়ার কথা বলে। কিন্তু জান্নাত-জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ। আমি আমার ইমান ও সৎকর্মের মাধ্যমেই বেহেস্ত চাই। আমরা হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের ইসলাম পালন করি - এটাই মদিনার ইসলাম। এটা মওদুদির ইসলাম নয়। তাদের এসব কথাবার্তা মূলত প্রতারণা ছাড়া কিছুই নয়।” তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে কোনো ষড়যন্ত্র বিএনপি শক্ত হাতে প্রতিহত করবে এবং দেশের মানুষ আর কোনো ভণ্ডামি মেনে নেবে না। নির্বাচনী জনসভায় উপস্থিত অন্যান্য বক্তারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি ও তাঁর দল নির্বাচিত হলে চন্দ্রগঞ্জ থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে উন্নীত করা হবে বলে আশ্বাস দেন। তিনি আরও বলেন, ধানের শীষে বিজয় নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে ইসলামের নামে ভণ্ড রাজনীতি করা গোষ্ঠী থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, জেলা ছাত্রদলের জেলা সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ও জেলা কৃষকদলের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতৃন্দ

আপনার জেলার সংবাদ পড়তে