ঘোড়াঘাটে পিঠা উৎসব ও নবীনবরণ

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৩ পিএম
ঘোড়াঘাটে পিঠা উৎসব ও নবীনবরণ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার প্রানকেন্দ্রে অবস্থিত ট্যালেন্ট প্রী-ক্যাডেট স্কুলে বাৎসরিক পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়।শনিবার সকাল ১০টায় স্কুল চত্ত্বরে পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ। বিশেষ অতিথি ছিলেন ঘোড়াঘাট পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ। সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আরব আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোখলেছুর রহমান সওদাগর, সহ সভাপতি আবু বককর সিদ্দিক, সেক্রেটারী শাহ আলম,মহিলা কলেজের প্রভাষক মাসুম আলী,কালুপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ। আলোচনা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিদের মন ছুয়ে যায়।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আমজাদ হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে