গাজীপুর -১আসন

ভোটে চমক দেখাতে প্রস্তুত জামায়াত প্রার্থী

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:১৩ পিএম
ভোটে চমক দেখাতে প্রস্তুত জামায়াত প্রার্থী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে (কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর মহানগরের ১-১৮ নং ওয়ার্ড) বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সহ মাঠপর্যায়ের তৎপরতা বেড়েছে। স্থানীয় পর্যায়ের ভোট জরিপ ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মানারাত ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল ও সাবেক সচিব মুঃ শাহ আলম বকশী তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে।তারা ভোটে চমক দেখাতে প্রস্তুত এবারের নির্বাচনে। মাঠপর্যায়ে দলটির নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতি, নিয়মিত সাংগঠনিক বৈঠক, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের কারণে তাদের অবস্থান শক্ত বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে শহর, গ্রাম ও পাড়া-মহল্লা ভিত্তিক প্রচারণায় জামায়াতে ইসলামীকে সমান সক্রিয় দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামের স্থানীয় নেতারা জানান, “আমাদের এখানে নেতার সংখ্যা তুলনামূলক কম হলেও কর্মীর সংখ্যা অনেক বেশি।আমাদের প্রশিক্ষিত কর্মীরা শহর থেকে শুরু করে প্রতিটি ঘরের দোরগোড়ায় পৌঁছে গেছে । এর মধ্যে কালিয়াকৈর উপজেলার ৯ ইউনিয়নের ৮১টি ওয়ার্ড ও কালিয়াকৈর পৌরসভার ৯টি ওয়ার্ড সহ গাজীপুর মহানগরের কাশিমপুর, কোনাবাড়ি ও বাসন থানার ১-১৮টি ওয়ার্ড মিলিয়ে ১০৮টি ওয়ার্ড কমিটি গঠন করে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। গাজীপুর-১ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মোঃ শাহ আলম বকশী বলেন,আমাদের দলীয় প্রশিক্ষিত নেতা কর্মীদের নিয়ে “আমরা মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শুনছি,ভোট প্রার্থনা করছি। সৎ নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে এলাকার জনগণ রায় দেবে ইনশাআল্লাহ । জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমরা নির্বাচনের মাঠে এগিয়ে চলছি।” তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রচারণা ততই জোরদার হচ্ছে। এদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ শাহ আলম বকশী একজন সুশিক্ষিত, সৎ, ও নির্ভিক মানুষ তিনি কর্ম জীবনে জেলা প্রশাসক, সচিব ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।তিনি বর্তমানে মানারাত ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন। তার যোগ্যতা ও কর্মদক্ষতার ফলে শেষ পর্যন্ত ভোটের ফলাফলে তিনি ভাল অবস্থানে থাবেন। এদিকে ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন, সৎ নেতৃত্ব ও জনবান্ধব রাজনীতিই তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হবে। কাশিমপুর এলাকার আলাউদ্দিন বলেন,আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ইসলামের পথে চলি তাই ইসলামের পক্ষের প্রার্থী মোঃ শাহ আলম বকশী কে ভোট দিব। নির্বচনের বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর কর্মি প্রভাষক আলতাফ হোসেন বলেন,আল্লাহর রহমতে, আমাদের কর্মপ্রচেষ্টায় দাঁড়িপাল্লা প্রতিক এখন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে।সকলের ভোট এবং দোয়ায় শাহ আলম বকশীর বিজয় নিশ্চিত।
আপনার জেলার সংবাদ পড়তে