প্রোপাগান্ডা ছড়িয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ বিএনপি প্রার্থীর

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর): | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:১৪ পিএম
প্রোপাগান্ডা ছড়িয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ বিএনপি প্রার্থীর

ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ফুটবল প্রতীকধারী স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ প্রোপাগান্ডা ছড়িয়ে নির্বাচনকে প্র্রশ্নবিদ্ধ করে চলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। গত শুক্রবার সকাল ১১ টায় বিএনপি প্রার্থীর সদরপুর উপজেলা সদরে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এ সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, সদরপুর উপজেলা বিএনপি’র সভাপতি কাজী বদরুজ্জামান, স্থানীয় বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন, শাহজাহান শিকদার, আঃ কুদ্দুস বাদশা ও ওবায়দুল বারী দীপু প্রমূখ। এ সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় দেড় শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি প্রার্থী তার লিখিত বক্তব্যে বলেন, অত্র আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ গত ক’য়েক দিন ধরে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে এ নির্বাচনকে ভোটারদের মনে প্রশ্নবিদ্ধ করে চলেছেন। উক্ত স্বতন্ত্র প্রার্থী এলাকায় মিথ্যা তথ্য প্রচার প্রচারনা চালিয়ে অত্যান্ত সুকৌশলে বিএনপি’র নেতাকর্মীদের উপর দায় চাপানোর চেষ্টা করছেন। তিনি বলেন, মুজাহিদ বেগ তার নেতাকর্মীদের উপর মিথ্যা হামলা চালানোর অভিযোগ প্রচার করছেন। সে এলাকায় কালো টাকা ছড়াচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীর স্বজনরা এলাকায় অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে চলেছেন। এছাড়া উক্ত স্বতন্ত্র প্রার্থী অত্র আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী সহ আ’লীগ দোসরদের সাথে আতাত করে এলাকায় কালো টাকা ছাড়াচ্ছে। উক্ত স্বতন্ত্র প্রার্থী ২০১৮ ও ২০২৪ নির্বাচনকে সাদা করার অপচেষ্টায় মেতে ওঠেছেন। বিএনপি প্রার্থী জানান, নির্বাচন শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ আসনে কোনো ধরনের হামলা, সহিংষতা, হানাহানি হুমকী ও রক্তপাত ঘটেনি। অথচ গত ১ ফেব্রুয়ারী স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ তার বাড়ীতে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছেন। উক্ত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে। অথচ এ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর একটি নখের আঁচরও পড়েনি। তাই উক্ত স্বতন্ত্র প্রার্থী মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছেন। তিনি আরও বলেন, মুজাহিদ বেগ পর্দায় আড়ালে থাকা নিক্সন চৌধুরীর সাথে প্রতিনিয়ত ভিডিও কনফারেন্স করে রাতে রাতে লুটের টাকা ভোটারের বাড়ী বাড়ী পৌছাচ্ছেন। তিনি বলেন, মুজাহিদ বেগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি সংবাদ সম্মেলন করে এবারের নির্বাচনকে ইতিহাসের নিক্ষ্টৃ নির্বাচন বলে আখ্যা দিয়েছেন। তাই মুজাহিদ বেগের মিথ্যা প্রচারনা ও প্রোপাগান্ডা থেকে সকলকে সজাগ থাকার জন্য আহবার জানান বিএনপি প্রার্থী। একই সাথে স্বতন্ত্র প্রার্থীর মিথ্যা প্রোপাগান্ডা বন্ধ, কালো টাকার অপব্যাবহার রোধ ও অবৈধ অস্ত্রের মহড়া বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের উপর জোর দাবী জানান তিনি। তবে এসব ব্যপারে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনিত সবগুলো অভিযোগই মিথ্যা ও অপপ্রচার মাত্র”।

আপনার জেলার সংবাদ পড়তে