চিরিরবন্দরে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের সাফল্য

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৪৫ পিএম
চিরিরবন্দরে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের সাফল্য

দিনাজপুরের চিরিরবন্দরে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্যে স্কুল কতৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। অভিভাবকগণ খুব খুশী।  স্কুল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষায় চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৫৪ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৬ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫ জন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩ জন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪ জন, মেডিকেলে ৩ জন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ৩ জন চান্স পেয়েছে।  সাইফুল ইসলাম একজন অভিভাবক জানান, তৃতীয় শ্রেণিতে বাচ্চাকে ভর্তি করেছিলাম। মূলত ছোটবেলা থেকেই ভিত্তি মজবুত হয়েছিল। সন্তানের সাফল্যে খ্বু খুশী।  উক্ত স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৫৪ জনের নাম পাওয়া গেছে। তবে এ সংখ্যাটি আরো অন্তত ৩০ জনের বেশি হবে। এ শিক্ষার্থীরা ২০২৩ শিক্ষাবর্ষে অত্র স্কুল থেকে এসএসসি পাস করেছিল। তিনি সকল কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আরো বলেন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর একত্র প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে