নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ইলেকট্রোলাইট বাহনের মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারনার অভিযোগ পাওয়া গেছে। বরিশাল-২ আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আলহাজ মাস্টার আব্দুল মান্নানের পক্ষে প্রচারণা চালানোর সময় তা জব্দ করেছে ভ্রাম্যমান আাদলতের বিচারক। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল-২ আসনের বানারীপাড়া বাসস্ট্যান্ডে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জিএইচএম মুনীব ইলেকট্রোলাইট বাহনটিকে জব্দসহ জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারনার সাথে জড়িত মাহাবুবুল আলম টুটুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অনুমোদনবিহীন জব্দকৃত বাহনটি বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে প্রচারণা পরিচালনার দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএইচএম মুনীব জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।