মোরেলগঞ্জে কৃষকের মৎস্য ঘেরে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট):
| আপডেট: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:২৫ পিএম | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০৪ পিএম
মোরেলগঞ্জে কৃষকের মৎস্য ঘেরে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে আবু হানিফ নামের এক বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের লক্ষাধিক টাকার মাছ জোর পূর্বক ধরে নিয়েছে দুবৃর্ত্তরা। বাধা দিলে হামলাকারীদের মারপিঠে হাফিজুল মৃধা (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়। আহতকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই বৃদ্ধ কৃষকের ছেলে হুমায়ুন বেপারী বাদী হয়ে নাজমুল বেপারী সহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। প্রাপ্তঅভিযোগে জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বৃদ্ধ কৃষক আবু হানিফ বেপারী তার কবলাকৃত দেড় বিঘা জমিতে ১৫/২০ বছর ধরে মৎস্য ঘের করে জীবিকা নির্বাহ করে আসছে। ঘটনার দিন সোমবার সকালে একই গ্রামের তার ভাতিজা ছেলে নাজমুল বেপারী নেতৃত্বে বহিরাগত ১০/১৫ জনের সংঘবদ্ধ দল তার মৎস্য ঘেরে হামলা করে গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতের সাদা মাছ জোর পূর্বক ধরে নিয়ে যায়। যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এসময় হামলাকারীদের বাধা দিলে ওই বৃদ্ধ কৃষকের নাতি হাফিজুল মৃধাকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। এ ঘটনার পর পরই স্থানীয় লোকজন  গুরুতর আহতকে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভুক্তভুগী বৃদ্ধ কৃষকের স্ত্রী আকলিমা বেগম বলেন নাজমুল বেপারী সর্ম্পকে ভাতিজা, এলাকার বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে আমাদের ঘেরে হমালা করে জোর পূর্বক মাছ ধরে নিয়ে যায়। এর পূর্বে আরও একবার তারা মাছ ধরে নিয়েছে। এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় বার বার আমাদের ওপরে অত্যাচার কারে যাচ্ছে। অভিযোগ দিয়েও কোন বিচার পাই না। এবারেও লক্ষাধিক টাকার মাছ নিয়ে গেছে। থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গেছেন। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। গরিবের ওপর কেন বার বার অত্যাচার। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফাঁড়ি ইনচার্জ এস আই মোঃ তমিজ উদ্দিন বলেন, আবু হানিফ বেপারী ও তার ভাই জমিজমা নিয়ে তাদের পারিববারীক বিরোধ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে ডাকা হয়েছিল, স্থানীয় পর্যায়ে বিষয়টি মিমাংসার জন্য সময় নিয়েছেন দুই পক্ষের লোকজন।  এ বিষয়ে নাজমুল বেপারী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কারও ঘেরের মাছ ধরেন নি। ওই ঘেরের ভিতর তাদের জমি রয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অভিযোগ দায়ের করেছেন আবু হানিফ।

আপনার জেলার সংবাদ পড়তে