কুমিল্লা ৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ৬৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে প্রশাসন চিহ্নিত করেছে। লাকসামে ৬৭টি ও মনোহরগঞ্জ উপজেলায় ৬৭টি সহ মোট ১৩৪ কেন্দ্র রয়েছে। জানা যায় লাকসামের ৬৭ কেন্দ্রের মধ্যে ১০টি ঝুঁকিপূর্ণ ও ৭টি অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে। মনোহরগঞ্জ উপজেলায় ৬৭টি কেন্দ্রের মধ্যে ৩৬টি ঝুঁকিপূর্ণ ও ১১টি অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে লাকসামের বাকই ইউনিয়নের কৈত্রা হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশাপুর উত্তরপাড়া দারুস সুন্নাহ হোসাইনিয়া হাফেজিয়া মাদ্্রাসা, চিকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুদাফরগঞ্জ ফাযিল মাদ্্রাসা, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাকসাম গাজীমুড়া কামিল মাদ্্রাসা, আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ১০টি কেন্দ্রের মধ্যে সিংজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, হামিরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল আমিন ইনস্টিটিউট পশ্চিমগাঁও, আল হেদায়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা, গুন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রশাসন ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে কঠোর নজরদারি এবং আইন শৃংখলা বাহিনী মোতায়েন রাখবে। উল্লেখ্য লাকসামে সর্বমোট ভোটার সংখ্যা দুই লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত বাহাত্তর ভোট, এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লক্ষ সতের হাজার চারশত তিন ভোট এবং মহিলা ভোটার সংখ্যা এক লক্ষ একানব্বই হাজার উনসত্তর ভোট। মনোহরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লক্ষ চল্লিশ হাজার নয়শত পঁয়ত্রিশ ভোট, এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লক্ষ তেইশ হাজার একশত পঁয়তাল্লিশ ভোট এবং মহিলা ভোটার সংখ্যা এক লক্ষ সতের হাজার সাতশত নব্বই ভোট। কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে সর্বমোট ভোটার সংখ্যা চার লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত সাত ভোট। আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচন সফল করতে প্রশাসন তৎপর রয়েছে।