বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচনী আইনজীবী বিষয় উপ-কমিটির প্রধান অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের ধানের শীষ মার্কার পক্ষে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইউনাইটেড লয়ার ফ্রন্টের সম্মনয়কারী গাজী কামরুল ইসলাম সজল আরও বলেছেন, নতুন বাংলাদেশকে সমৃদ্ধশীল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন বিকল্প নেই। একমাত্র বিএনপির হাতেই দেশ নিরাপদ। তাই যেকোন ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে একযোগে ধানের শীষকে বিজয়ী করতে হবে। অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তুরের ভোটাররা উপস্থিত ছিলেন।