ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ ফজলুর করিম বলেন "জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ইসলামকে জবাই করতে দেয়া হবে না। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশ ইসলাম অনুযায়ী পরিচালিত হবে"। তিনি জামায়াতের সমালোচনা করে বলেন তাদের এক পাল্লায় ভারত আরেক পাল্লায় আমেরিকা। আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি পালায় আর বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় আসলে কোন ভাল মানুষ পালাবে না। তারা কেউ বলেনি দেশ ইসলাম অনুযায়ী চলবে। আমরা কথা দিচ্ছি ইসলামী শাসনতন্ত্র ক্ষমতায় আসলে দেশ ইসলাম অনুযায়ী চলবে। আজ (০৭ ফেব্রুয়ারী) শনিবার বেলা ১১ টায় বাউফল পাবলিক মাঠে হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর পক্ষে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন। এ সময় তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর হাতে প্রতিকী হাতপাখা তুলে দেন। পটুয়াখালী-২ (বাউফল) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিব আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন প্রমুখ। এ সময় জনসভাস্থল কানায় কানায় পুর্ন ছিল।