জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, নিবার্হী আদেশে কোন রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করতে পারে না সরকার। আওয়ামীলীগের রাজনীতি করার অধিকার আছে এই দেশে। ৩২ নম্বরের বাড়িটি স্বাধীনতার ইতিহাস। ওই বাড়িটির তো আর কোন দোষ ছিল না। সেই বাড়িটিতে তিনবার আক্রমন করে ভেঙে ফেলা হয়েছে। ছাত্ররা আন্দোলন করে ক্লাসে ফিরে যাওয়ার কথা। সেই ছাত্ররা আজ দল গঠন করে রাজনীতি করছেন। এটি একটি মেটিকুলাস ডিজাইন। সকল দলের ভূলত্রুটি আছে, সে জন্য কোন দলকে ব্যান্ড করা রাজনৈতিক সমাধান হতে পারে না। গত শুক্রবার রাত ৮টার দিকে বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয় মাঠে জাতীয় পাটির এক বিশাল নির্বাচনী সভায় প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথ বলেন। বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো. রোজাউল হক রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য আরও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. আনছার আলী সরদার, সহ-সভাপতি মো. জহুরুল হক বাদশা, সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল প্রমুখ। এর আগে জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর ইউনিয়ন পরিষদ মাঠ এবং শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন। তিনি বলেন, দেশে সুশাসন নেই। দেশ একটি ক্লান্তি লগ্নে দাড়িয়ে আছে। সুন্দরগঞ্জের মানুষকে নিরাপত্তা দিতে পারবে জাতীয় পাটি। তাই লাঙলে ভোট দিতে হবে। একটি দল দেশটাকে পাকিস্তান বানাতে চায়। তারা মা-বোনদের অসম্মান করছেন এবং আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পরিবর্তন করছেন। এই দেশটাকে বাঁচাতে পারে একমাত্র জাতীয় পাটি। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণরুপে ব্যর্থ সরকার। মবের ভয়ে এই সরকার বিচার করতে পারছেন না। যারা ৭১ এর চেতনাকে ধুলিসাৎ করেছেন, তাদের বিচার এই দেশের মাটিতেই হবে। তিনি বিগত তার আমলে ৬ বছরের উন্নয়ন মূলক কাজের বিবরণ দেন।