তারেক রহমানের ধানের শীষ রক্ষার দায়িত্ব আপনাদের : আবু সাইদ

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী
| আপডেট: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৬ পিএম | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৬ পিএম
তারেক রহমানের ধানের শীষ রক্ষার দায়িত্ব আপনাদের : আবু সাইদ
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, ‘নানা রাজনৈতিক প্রতিকূলতা ও চাপের মধ্যেও এলাকাবাসীকে ছেড়ে যাইনি। দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক আমানত হিসেবে দিয়েছেন। এই আমানত রক্ষার দায়িত্ব এখন আপনাদের হাতে।’ রাজনীতির মূল শক্তি আপনাদের হাতে। ধানের শীষে ভোট দিয়ে এই আমানত রক্ষা করেন, আমি আজীবন আপনাদের কাছে ঋণী থাকব।’ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাঘা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাজুবাঘা নতুনপাড়া গ্রামে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন তিনি। গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম, মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, আব্দুল লতিফ, আফাজ উদ্দীন, লিয়াকত হোসেন, যুবদল নেতা সালেহ আহমেদ সালাম, শফিকুল ইসলাম শফি, আল আমিন জমাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা সহিদুল ইসলাম, ছাত্রদল নেতা শামীম সরকার প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে