দেলদুয়ারে বিএনপি প্রার্থী লাভলুর গণসংযোগ

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২৭ পিএম
দেলদুয়ারে বিএনপি প্রার্থী লাভলুর গণসংযোগ

টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলু ব্যপক গণসংযোগ করেছেন। শনিবার উপজেলা সদরের বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছবুর মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমূখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে