তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় প্রবাসীদের আয়োজনে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামে দোয়া-মিলাদ, স্মরণ সভা ও মধাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত দোয়া-মোনাজাত ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। দিয়াশুর বড়বাড়িতে অনুষ্ঠিত স্মরণ সভায় সৌদি প্রবাসী মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ন আহবায়ক শামীম খলিফা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, উপজেলা বিএনপি নেতা নান্না খাঁন, রিয়াজ ভুঁইয়া, রাইছুল ইসলাম রাশেদ, সাবেক ছাত্রনেতা কাজী সোহাগ মাহমুদ, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি সৌদিআরব প্রবাসী বিএনপি নেতা মো. হুমায়ুন কবির তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার জন্য সকলের কাছে দোয়া চেয়ে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। সৌদিআরব প্রবাসী বিএনপি নেতা মো. হুমায়ুন কবির, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক এনামুল হক, এনায়েত হোসেনের আয়োজনে স্মরণসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। অনুষ্ঠানে উপজেলা, পৌর এবং ওয়ার্ড বিএনপির ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।