আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি যুবনেতা, লেখক ও শিক্ষক নেতা কমরেড মো: জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে গত ৬ ফেব্রুয়ারি, দিনব্যাপী চাঁদপুর সদর-হাইমচরে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। কাস্তে মার্কার সংসদ সদস্য প্রার্থী কমরেড মো: জাহাঙ্গীর হোসনের সাথে গণসংযোগে অন্যান্যের মধ্যে অংশ নেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) চাঁদপুর জেলা সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড দিপালী রানী দাস, কেন্দ্রীয় যুব ইউনিয়নের প্রেসিডিয়াম মেম্বার চৌধুরী জোসেন, কেন্দ্রীয় যুব ইউনিয়নের সম্পাদক মণ্ডলীর সদস্য সোহেল ফকির ও মিনহা চৌধুরী। জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন বাবর, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য ডা: শ্যামল চন্দ্র ঘোষ, জেলা বাসদ নেতা জিএম বাদশা,নারী নেত্রী ও কৃষক নেতা রহিমা আক্তার কলি, কৃষক সংগ্রাম পরিষদের হাইমচরের সভাপতি মো: মিজানুর রহমান গাজী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা মো: তাহের বন্দুকসী, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন, কৃষক সমিতির নেতা হাজী মো: ইসহাক, আশিষ সরকার, শিব শংকর দাস, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস। পথসভায় এমপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, দেশ এখন গভীর সংকটে। মানুষের সার্বিক সংকট ক্রমশ: বাড়ছে। মানুষের অর্থনৈতিক অনিশ্চয়তার সাথে জান-মালের নিরাপত্তাহীনতায় ভুগছে। এবার মানুষ পছন্দের প্রার্থী বেছে নিতে বামপন্থী প্রার্থীদেরই বেছে নিবেন। কারণ বামপন্থীরা আদর্শিক, সংগ্রামী, মানবতাবাদী ও সৎ। মানুষের মর্যাদা ও জান-মালের রক্ষায় বামপন্থার বিকল্প নেই। তিনি আরও বলেন, বিগত ৫৪ বছর বুর্জোয়া-ডানপন্থীদেরকে মানুষ ভোট দিয়ে প্রতারিত হয়েছে। এবারের নির্বাচনে মানুষ সে ভুল করবেনা। অবশ্যই কাস্তে মার্কায় ভোট দিয়ে ন্যায়-নীতি প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে।