ভোটারদের উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৭ পিএম
ভোটারদের উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা তথ্য অফিস, কুড়িগ্রামের আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ভ্রাম্যমাণ ট্রাকযোগে এ কর্মসূচির উদ্বোধন  করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মোমেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম  জেলা সিনিয়র  তথ্য অফিসার শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ। এ ভ্রাম্যমাণ ট্রাকটি জেলার ৪টি আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ভোটারদের উদ্বুদ্ধ করণে সংগীত ও প্রচারণা চালানো হচ্ছে।  ভোটারদের নির্ভয়ে ও সুষ্ঠুভাবে ভোট প্রদান, ভোটের গুরুত্ব, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ  বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। এসময় বক্তরা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে