বীরগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৯ পিএম
বীরগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের নাটেরহাট এলাকায় নতুনহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননেু দিনাজপুরু-১(বীরগঞ্জ কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম। শনিবার ৭ফেব্রুয়ারী নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন নিজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবেদুল রহমান মুকুল এবং সঞ্চালনা করেন নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মোহনপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি  মো: ফেরদৌস হোসেন মন্ডল,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস,মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন।  জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনজুরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে