রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩৬ পিএম
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪
রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—চন্দ্রিমা থানার খড়খড়ি ললিতাহার গ্রামের মো: হায়দার আলীর ছেলে মো: টিপু সুলতান (২৮), মতিহার থানার খড়খড়ি গোরস্থানপাড়া গ্রামের মৃত শাবদুলের ছেলে রনি আহাম্মেদ (২৫), পবা থানার ঘোলহাড়িয়া (ডাঙ্গীরপাড়া) গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: জাহিদ হাসান (২৫) এবং একই থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: সুজন আলী (৩০)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত টিপু সুলতানের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় দুইটি মামলা চলমান রয়েছে। ডিবি পুলিশের অভিযানে মোট ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে