বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২৩ পিএম
বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালী

চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নূর এবং জেলা সমাজসেবা উপ-পরিচালক মো: নজরুল ইসলাম। সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং তারা সঠিক সুযোগ-সুবিধা পেলে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আলোচনা পূর্বে চাঁদপুর বধির ও শ্রবণ প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর শিশু পরিবার মিলনায়তনে গিয়ে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে