আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার ৪টি আসনে আওয়ামী লীগকে ভোট দিয়েছে এমন ভোটারদের ওপর জরিপ পরিচালনা করেছে গবেষণা সংস্থা ‘সোচ্চার’। জরিপ অনুযায়ী, ৭৮ দশমকি ৯ শতাংশ ভোটারেরই পছন্দ বিএনপি-জামায়াত দুই দলই। এসময় ঢাকা-১১, ১৩, ১৫ ও ১৭ এই চারটি আসনের উপর এই জরিপ চালানো হয়েছে। তবে বিএনপির দিকে কিছুটা বেশি ঝুঁকছে।
রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
ভোটারদের একটি বড় অংশ আসন্ন জাতীয় নির্বাচনে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বলে উঠে এসেছে একটি জরিপে। জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী ভোটারদের ৩৭ দশমিক ৯ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে আগ্রহী। একই সঙ্গে ৩৭ শতাংশ ভোটার জামায়াতকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
সংবাদ সম্মেলনে ড. শিব্বির আহমেদ জানান, জরিপটি ঢাকা-১১, ১৩, ১৫ ও ১৭ আসনের ভোটারদের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়েছে। এসব আসনে সর্বশেষ জাতীয় নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, কেবল তাদের মধ্য থেকেই তথ্য সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ১০ দশমিক ৮ শতাংশ এখনো ভোটের বিষয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন। এ ছাড়া ৬ দশমিক ১ শতাংশ ভোটার তাদের ভোটের পছন্দ জানাতে অনাগ্রহ প্রকাশ করেছেন এবং ৫ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট না দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।
গবেষণা সংস্থাটি মনে করছে, জরিপের এই ফলাফল ভোটারদের রাজনৈতিক মনোভাব ও আস্থার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ড. শিব্বির আহমেদ এবং ভয়েস ফর রিফর্মের সম্পাদক ও বিডিজবসের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর।