চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলামের জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল ইসলাম। বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, এফবিসিসিআই'র সভাপতি ও বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ,বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আসাদুল্লাহ আহমদ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল উপজেলা বিএনপির সাবেক নেতা নুর কামাল, দুরুল হোদা, জেলা যুবদলের আহবায়ক তবিউল আওয়াল তারিফ, বিএনপি নেতা ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, নাচোল কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ দলের অন্য সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য শেষে বিএনপি প্রার্থী ইশতেহার ঘোষণা করেন।