তারেক রহমান কাগুজে বাঘ: নাসিরুদ্দিন

এফএনএস অনলাইন:
| আপডেট: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৩ পিএম | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৪ পিএম
তারেক রহমান কাগুজে বাঘ: নাসিরুদ্দিন
ছবি:এফএনএস

জুলাই ঐক্য আয়োজিত ‘মার্চ ফর বাংলাদেশ’ অনুষ্ঠানে শহীদ মিনারে দেওয়া বক্তব্যে পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। সরকার তাকে ভয় পেয়ে ব্যালেন্স হারিয়ে ফেলেছে। আমি সরকারকে বলব, ভয় পাবেন না।’

কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঐক্যের "মার্চ ফর বাংলাদেশ" অনুষ্ঠানে আজ শনিবার বিকেলে তিনি এমন মন্তব্য করেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী দাবি করেন, আন্দোলনকারীরা কোনো সহিংসতায় জড়াননি, বরং জুম্মার নামাজের পর তারা শান্তিপূর্ণভাবে দোয়া করছিলেন।

তিনি বলেন, "শান্তিপূর্ণ এই অবস্থানে জলকামান নিয়ে এসে নিরীহ মজলুম ভাইদের ওপর গরম পানি নিক্ষেপ করা হয়েছে। সাউন্ড গ্রেনেড ছুড়ে সাধারণ পথচারী ও দোকানদারদের ওপর হামলা চালানো হয়েছে। এই হামলার জন্য সরকার পুরোপুরি দায়ী।"

নাসিরুদ্দিন বলেন, "আওয়ামী লীগের আমলে দেখেছি মোবাইল চেক করতে, পাকিস্তান আমলে দেখেছি লুঙ্গি খুলে চেক করতে। গতকাল আমরা এই আমলে সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম।" তিনি অভিযোগ করেন, সরকার আন্দোলনকারীদের একটি "কিলিং জোন" এর দিকে ঠেলে দিচ্ছে।

ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর (সিআইডি ও ডিবি) ওপর অনাস্থা প্রকাশ করে তিনি বলেন, "তদন্তকারীরা নিহত পরিবারের কাছে সিসিটিভি ফুটেজ চায়, যা হাস্যকর। আমরা মনে করি এই হত্যাকাণ্ডে দেশি-বিদেশি শক্তির হাত থাকতে পারে, তাই জাতিসংঘের (টঘ) মাধ্যমে একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা অপরিহার্য।"

নাসিরুদ্দিন পাটোয়ারী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, হামলা চালিয়ে বা ভয় দেখিয়ে রাজপথের কর্মীদের দমানো যাবে না। আহত ৩০-৪০ জন কর্মীর সুচিকিৎসা দাবি করার পাশাপাশি তিনি দ্রুত দোষী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে