খুলনার রূপসা উপজেলার বর্ণমালা ইসলামিয়া শিক্ষালয় ও ক্যালিফোনিয়া আইডিয়াল একাডেমি-এর উদ্যোগে ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার প্রথম দিনে প্রি-প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠান হয় আকর্ষণীয় “যেমন খুশি তেমন সাজো”প্রতিযোগিতা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বর্ণমালা ইসলামিয়া শিক্ষালয়ের প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল্লাহ আত তাহসিন। প্রথম দিনের বিচারকের দায়িত্ব পালন করেন বর্ণমালা তাহফিজুল কুরআন শিক্ষালয়ের শিক্ষক হাফেজ ক্বারি আল আমিন এবং বর্ণমালা ইসলামিয়া শিক্ষালয়ের সহকারী শিক্ষক মো. আফজাল খান। এ সময় আরও উপস্থিত ছিলেন আরবি শিক্ষক ক্বারি সালাহউদ্দিন ফুয়াদ, কম্পিউটার শিক্ষক হাফেজ নুসাইব বিন শহিদুল ফরাজী, কুরআন ও আকাইদ শিক্ষক শহিদুল্লাহ আল আজাদ, ইংরেজি শিক্ষিকা হাবিবা খাতুন, সহকারী শিক্ষিকা শাম্মি, আছিয়া, মর্জিনা, মোমতাজ, লামিয়া, মনি, আসলেমা, শ্রাবণী, মুন্নি, এশা, ফাতেমাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। চার দিনব্যাপী এই ক্রীড়া আয়োজনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধা, সৃজনশীলতা ও ক্রীড়া-নৈপুণ্য বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।খুলনায় বর্ণমালা শিক্ষালয়ের ক্রীড়া প্রতিযোগিতা এফএনএস (এম এ আজিম; খুলনা) : খুলনার রূপসা উ