এনসিপির উদ্যোগে

সৈয়দপুরে হ্যাঁ' ভোটের পক্ষে গণসংযোগ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৬ পিএম | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৬ পিএম
সৈয়দপুরে হ্যাঁ' ভোটের পক্ষে গণসংযোগ

নীলফামারীর সৈয়দপুরে গণভোটে ’হ্যাঁ' ভোটের পক্ষে গণসংযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি)। ৭ ফেব্রুয়ারী শহরের জি আর পি মোড় স্মৃতি অম্লান চত্বর হতে শুরু করে প্রধান সড়কে এই কার্যক্রম পরিচালনা করা হয়।  এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সৈয়দপুর উপজেলা আহবায়ক মন্জুর আলম, সদস্য সচিব মো. আজাদ হোসেন,সিনিয়র যুগ্ম আহবায়ক পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মানিক, পৌর আহবায়ক জাবেদ আক্তারী, সদস্য সচিব আলমগীর হোসেন,যুগ্ম সদস্য সচিব জুবায়ের মাহাদী প্রমুখ।  এসময় এনসিপি নেতৃবৃন্দ পথচারী, যানবাহনের চালক, সড়কের উভয়পাশের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। সেই সাথে হ্যাঁ ভোট দিলে কি কি সুবিধা এবং কিভাবে দিতে হবে এ বিষয়ে সহজ ভাষায় বিস্তারিত তুলে ধরেন। শহরের অন্যান্য এলাকাতেও এমন কার্যক্রম চালানো হবে বলে জানান তারা।

আপনার জেলার সংবাদ পড়তে