আশাশুনিতে কমিউনিটি ঝুঁকি নিরূপণ অনুশীলন কর্মশালা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৭ পিএম
আশাশুনিতে কমিউনিটি ঝুঁকি নিরূপণ অনুশীলন কর্মশালা

আশাশুনিতে কমিউনিটি ঝুঁকি নিরূপণ অুশীলন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০.৩০ টায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত রিস্ক-ই-স্কেইপ প্রকল্পের আয়োজনে কর্মশালায় ইন্ডিপেনডেন্ট বিশ্ব বিদ্যালয় বায়লাদেশের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আয়াজ রব্বানী, লেকচারার মোঃ ইফতেখারুল ইসলাম, রিচার্সার ড. শেখ সাইদ আহমেদ, প্রজেক্ট এ্যাসিস্ট্যান্ট আহমেদ আবু সায়েম সৈকত ও ফায়াদ আহমেদ অংশ নেন। কর্ণ বিশ্বাস কেডির সঞ্চালনায় কর্মশালায় অংশ গ্রহণকারীরা ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ঝুঁকি মূল্যালয়, ঝুঁকি প্রবনতা মূল্যায়ন, বিদ্যমান সক্ষমতা ও সম্পদের মূল্যায়ন, ঝুঁকি অগ্রাধিকার নির্ধারণ এবং ঝুঁকি কমানোর পরিকল্পনা বিষয়ে লিখিত মতামত ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে