চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড.মু. মিজানুর রহমানের নির্বাচনীসভায় নারী-পুরুষের উপচেপড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে। ৭ ফেব্রুয়রি (শনিবার) বিকেল সাড়ে ৩টায় নাচোল হাটচাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে নাচোল পৌর আমীর মনিরুল ইসলাম রাশেলের সঞ্চালনায় এ নির্বাচনীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদ প্রার্থী ড.মু. মিজানুর রহমান। "আমরা ‘চল একসাথে গড়ি বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, কৃষকদের রাসায়নিক সার পেতে যেন কোনো প্রকার ভোগান্তি পোহাতে না হয় এবং জলাশয় ও পুকুর পাড়ে বসবাসরত মৎস্যজীবীদের স্বার্থরক্ষাসহ মাছ চাষের ব্যয় কমিয়ে আনার জন্য সবধরণের উদ্যোগ নেওয়া হবে এবং হবে। বিশেষ অতথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর আবুজার গিফারি, সহসেক্রেটারী ও জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ইয়াহ্ইয়া খালেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নাচোল পৌর নায়বে আমীর ডাঃ রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমীর ইমামুল হোদা, ১১ দলীয় জোট এনসিপির নাচোল উপজেলা শাখার সভাপতি ইলিয়াস আলী, চাঁপাইনবাবগঞ্জ বারের সভাপতি এ্যাড. ইসাহাক আলী, সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট মারুফুল ইসলামসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।