হরগজে রিতার পক্ষে গণমিছিল

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩০ পিএম
হরগজে রিতার পক্ষে গণমিছিল

মানিকগঞ্জ- সাটুরিয়া ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে সাটুরিয়া উপজেলার হরজগজের দুই নেতা আরিফ হোসেন ও  সোহেল রানা মল্লিকের তত্তাবাধানে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১  টার দিকে হরগজ ইউনিয়নের  ৯টি ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে হরগজ বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গণ মিছিলটি সাটুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় হরগজ গিয়ে শেষ হয়।  সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. বসির উদ্দিন ঠান্ডু এর সযোগ্য পুত্র এবং  যুবদলের যুগ্ম আহবায়ক ও হরগজ আশরাফুল ওলুম মাদ্রাসা ও এতিম খানার সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান আরিফ ও সাটুরিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিকের যৌথ উদ্যোগে বিশাল গণ মিছিলের আয়োজন করেন। মিছিলে আগত ৬০ বছরের বৃদ্ধা উসমান গনি বলেন, এ বারের নির্বাচনে সাটুরিয়ায় যত মিছিল হয়েছে। তার চেয়ে এটা সবচেয়ে বড় মিছিল। এতে ৪৭০ হ্যালো বাইক অংশ গ্রহণ করে। আর মিছিলটি সর্বোচ্চ বড় এবং দীর্ঘক্ষণ মিছিল করেন। মিছিলটি হরগজ, তিল্লি, দরগ্রাম, সাটুরিয়া, ফুকুরহাটি ইউনিয়নে ৪ ঘন্টা ধরে মিছিলটি ধীর্ঘক্ষণ হয়।  গণ মিছিলে সাটুরিয়ার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও এর বিভিন্ন অংগ সংঘঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছাড়াও মিছিলে প্রায় সাড়ে ৩ হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে। সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. বসির উদ্দিন ঠান্ডু এর সযোগ্য পুত্র এবং  যুবদলের যুগ্ম আহবায়ক ও হরগজ আশরাফুল ওলুম মাদ্রাসা ও এতিম খানার সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান আরিফ বলেন, আমরা বিগত ১৭ বছর ধরে রিতা আপার পক্ষে ধানের শীষে কাজ করেছি। তফসিল ঘোষনার পর থেকে হরগজের প্রতিটি বাড়িতে ধানের শীষে পক্ষে ভোট প্রার্থনা করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আজ গণ মিছিল করেছি। সাটুরিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবদলের যুগ্ম আহবায়ক মো. সোহেল রানা মল্লিক বলেন, আজকের মিছিলে হরগজরে ৯টি ওয়ার্ডের তৃণমুলের আমজনতা মিছেলের আয়োজন করে। আমরা শুধু তত্বাবধানে ছিলাম। সাড়ে ৩ হাজার মানুষের অংশগ্রহনে আর কোন মিছিল সাটুরিয়ায় হয়েছে কিনা আমার জানা নেই। আমরা শুরু থেকে রিতা আপার পক্ষে ছিলাম এখনও দিন রাত আপার পক্ষে কাজ করে যাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে