কলারোয়ায় ধানের শীষে সমর্থনে গণসংযোগ

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) :
| আপডেট: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৮ পিএম | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৮ পিএম
কলারোয়ায় ধানের শীষে সমর্থনে গণসংযোগ

তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং জনমত গঠনের লক্ষে সাতক্ষীরার কলারোয়ায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা তাঁতিদলের নেতৃবৃন্দ।  শনিবার (৭ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলে উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের কিসমত-ইলিশপুর, বেলতলায়  এলাকায় সাবেক সংসদ সদস্য ও জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিবের সমর্থনে লিফলেট বিতরণ করা হয়। বিকেল গড়াতেই নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে কিসমত ইলিশপুর নির্বাচনী অফিসে। উপজেলা তাঁতি দলের শীর্ষ নেতৃবৃন্দ স্থানীয় সাধারণ মানুষ, পথচারী এবং ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট পৌঁছে দেন এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের জনকল্যাণমুখী আগামীর পরিকল্পনাগুলো সাধারণ মানুষের সামনে অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা তাতিদলের আহবায়ক আব্দুল জলিল, সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক আহসান হাবিব খান, জাকির হোসেন,৮নং কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ড  বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, কৃষক দলের ইউনিয়ন সভাপতি আলাউদ্দিন, ইউনিয়ন যুবদলের সাংগাঠনিক সম্পাদক আব্দুস সাত্তার সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মী বৃন্দ। গণসংযোগকালে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জননেতা হাবিবুল ইসলাম হাবিবের হাতকে শক্তিশালী করা এবং তৃণমূলের প্রতিটি মানুষের কাছে দলের আদর্শ ও বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও অভিভূত। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তাঁতি দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। সরেজমিনে দেখা যায়, বেলতলা বাজার এলাকায় নেতা-কর্মীদের এই সরব উপস্থিতিতে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পরিশেষে নেতৃবৃন্দ ঘোষণা করেন যে, সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল করতে এবং জনসম্পৃক্ততা বাড়াতে আগামী দিনগুলোতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে