কয়রায় ধানের শীষ প্রতিকের পক্ষে নির্বাচনী জনসভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৩ পিএম
কয়রায় ধানের শীষ প্রতিকের পক্ষে নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির পক্ষে নির্বাচনী জনসভা করেছে কয়রা উপজেলা যুবদল। শনিবার (৭ ফেব্রয়ারি) বিকাল ৩ টায় বাগালী ইউনিয়নের গাজীনগর সপ্তগ্রাম মন্দির মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্যাহের সভাপতিত্বে এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাজিমুজ্জামান জনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম। কয়রা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইছানুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য বিএনপি নেতা  পল্লী চিকিৎসক পলাশ কান্তি মন্ডল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সাগর, জাহিদুর রহমান শোভন, মাসফিকুর রহমান ফ্রান্স, ইয়ারুল ইসলাম রিপন, মোহাম্মদ দ্বারা, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান আজীবর, যুবদলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহমান লিটন,কয়রা উপজেলা  যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, আকরাম হোসেন, ইউনুস আলী, দেলোয়ার হোসেন, তরিকুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ সেলিম, মিজানুর রহমান লিটন, মুস্তাফিজুর রহমান খোকন, জাহাঙ্গীর আলম, ইমরান হোসেন, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে