তানোরে নির্বাচনী সভায় বিএনপির প্রার্থীর ভোট প্রার্থনা

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৭ পিএম
তানোরে নির্বাচনী সভায় বিএনপির প্রার্থীর ভোট প্রার্থনা

রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক ৩টি স্থানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু করে দুপুরে পর্যন্ত পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।  দলীয় সুত্রে জানা গেছে, শনিবার পাঁচন্দর (ইউপির) কচুয়া, ইলামদহি ও কোয়েল স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন ইউপি বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান। ইউপি যুবদলের আহবায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির নির্বাচনী কমিটির সদস্য ব্যারিষ্টার মাহাফুজুর রহমান মিলন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান।  তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আহবায়ক সাবেক অধ্যাপক নুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিএনপি নেতা তৌহিদুর রহমান রেজা, ফিরোজ কবির, উপজেলা মহিলা দলের সভানেত্রী পলি বেগম ও মুর্শিদ প্রমুখ। এছাড়াও ইউনিয়ন (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে