কপিলমুনিতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৩৬ পিএম
কপিলমুনিতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রয়ারি) বিকাল ৩ টায় বাজার ধান্য চত্বরে হরিঢালী-কপিলমুনি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়। কপিলমুনি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপি নির্বাচ পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম এর সভাপতিত্বে এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা -৬ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা.আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা শাহাদাত হোসেন ডাবলু, জেলা বিএনপি সদস্য শেখ ইমাদুল ইসলাম, জেলা বিএনপি সদস্য শেখ শামসুল আলম পিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক তোহিদুল উজ্জামান মুকুল। হরিঢালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও কপিলমুনি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সরদার তোফাজেল ও সন্তোষ সরকার জনসভায় উপস্থিত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আপনার জেলার সংবাদ পড়তে