সেনবাগে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০৭ পিএম
সেনবাগে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ

নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে টানা ৫ বারের নির্বাচিত এমপি , বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সমর্থনে সেনবাগ পৌর এলাকায় ৬নং ওয়ার্ডের চারিদ্রোন গ্রামে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে সেনবাগ পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন - সেনবাগ পৌর বিএনপির যুগ্ম  আহবায়ক চান্দন হোসেন রাজু। স্থানীয় বিএনপি নেতা মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - জয়নুল আবদিন ফারুকের জোষ্ঠ কন্যা,  বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নারী উদ্যোক্তা তমান্না ফারুক থীমা। এসময় বক্তব্য রাখেন  সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যাহ, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মির্জা মো মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।  এ মহিলা সমাবেশে এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মহিলা অংশ  নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তামান্না ফারুক থীমা  উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে  বলেন, আগামী ১২ তারিখে নির্বাচনে আপনার ধানের শীষে ভোট দিবেন কিনা, জানতে চাইলে সবাই দুই হাত তুলে হাঁ সুচক জবাব দেয়। এ সময় ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে