ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির ও চরমোনাই আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দমো. রেজাউল করিম বলেছেন-জুলাই গণঅভ্যুত্থান হয়েছে এই দেশকে ৫৪ বছরে যে দূর্ণীতি, দুঃশাসন, সন্ত্রাস এক কথায় মায়ের কোল সন্তানহারা হওয়া। এটা পরিবর্তনের জন্যই আমরা রাস্তায় নেমেছিলাম। তিনি বলেন আপনারা ভয় দেখান, জালেমদের ফেরাউনদের মসনদ টেকেনি। কোন জালেম দূর্ণীতিবাজদের মসনদও টিকবে না। তাই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে হাত পাখা প্রতিকের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান। শনিবার রাত সাড়ে সাতটায় পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসন মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে পটুয়াখালী-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ও পটুয়াখালী জেলা কমিটির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এরআগে বিকালে হাত পাখা প্রতিকের সমর্থনে কলাপাড়া পৌর শহরে বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ