কচুয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০১ পিএম
কচুয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভা

বাগেরহাটের কচুয়ায় স্বতন্ত্র প্রার্থী এম এইচ সেলিমের ঘোড়া মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় কচুয়া কারিগরি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় কচুয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ শিকদার নুরুল আমিন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধ এম এ এইচ সেলিম। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কচুয়া উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, বাগেরহাট জেলা যুবদলের সাবেক বিএনপি নেতা আব্দুস সালাম, বিএনপির সাবেক নেতা বাসুদেব মুন্সি খোকন, মোঃ হেদায়েত হোসেন, সাবেক মেম্বার হেমায়েত উদ্দিন, মোল্লা আন নোমান অন্যান্য নেতৃবৃন্দ সহ।

আপনার জেলার সংবাদ পড়তে