জাতীয় ছাত্রশক্তি চাঁদপুর পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি

জুলাই গনঅভ্যুত্থান শহীদ পরিবার সম্মাননা প্রদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০৯ এএম
জুলাই গনঅভ্যুত্থান শহীদ পরিবার সম্মাননা প্রদান

জুলাই বিপ্লবের চেতনা, আনবো মোরা নতুন দিনের ঘোষণা এই স্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় ছাত্রশক্তি চাঁদপুর জেলার আয়োজনে, আহ্বায়ক সাগর হোসেনের সভাপতিত্বে, পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও জুলাই গনঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি চাঁদপুর প্রেসক্লাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব সাকিব হোসাইন।আরও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিয়াম পাটোয়ারী,সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিহাব মির্জা ও নুরুল ইসলাম বিপুল,মূখ্য সংগঠক কামরুল ইসলাম সহ ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন উপজেলার নেতাকর্মীবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে