আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুর-৪ আসনের চরভদ্রাসন উপজেলায় প্রতি রাতে গ্রামে গ্রামে চলছে বিএনপি’র উৎসব মূখর উঠান বৈঠক। এরই ধারাবাহিকতায় গত শনিবার দিবাগত রাতে উপজেলা সদরে সরকারি কলেজের পাশে লিচুতলা উন্মুক্ত ময়দানে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী দেওয়ান রহমতুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এবং তার পৃষ্ঠপোষকতায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।এ উঠান বৈঠকের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ও সমাজ সেবক এ্যাডভোকেট আশুতোষ চন্দ্র টিকাদার (শীতল)। এ উঠান বৈঠকটি সঞ্চালনা করেন শিক্ষক মোঃ নজরুল ইসলাম মোল্যা। এ উঠান বৈঠকে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, স্থানীয় গন্যমান্য মোঃ রফিকুল ইসলাম খান, গিয়াস উদ্দিন দেওয়ান, শেখ আঃ সালাম, মোঃ শাহজাহান মোল্যা ও শেখ শফি উদ্দিন প্রমূখ। এ উঠান বৈঠকের প্রধান অতিথি এ বছর বিএনপি’র মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে উদাত্ত্ব আহবান জানান। তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে উপজেলার সংখ্যালঘু সহ সকল শ্রেনীর পেশাজীবীরা শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তায় বসবাস করতে পারবেন। তাই সকলকে ধানের শীষের ছায়াতলে আসার জন্য আহবান জানান তিনি। আর এ উঠান বৈঠকের সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্যা বলেন, “ধানের শীষ প্রতীক প্রার্থী শহিদুল ইসলাম বাবুলকে ভোট দিলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে এবং নতুন এক বাংলাদেশ বিনির্মান করা সম্ভব হবে। যেখানে সন্ত্রাস, চাঁদাবাজী ও লুটপাট থাকবে না। দেশের মানুষ যাতে করে দুবেলা খেয়ে পর সুখে শান্তিতে বসবাস করতে পারে সে ব্যাবস্থা গ্রহন করা হবে। একই সাথে বেকারদের কর্মসংস্থান ও ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়ন সহ দেশের সার্বিক উন্নয়নে দানের শেিষর কোনো বিকল্প নাই। তাই তিনি সকলকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আকুতী করেন”।