দিনাজপুর-১ আসনে

জামায়াত ও বিএনপির প্রার্থীর হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভবনা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৫ পিএম
জামায়াত ও বিএনপির প্রার্থীর হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভবনা

দিনাজপুর-১ আসনে নির্বাচনী প্রচারনা এখন তুঙ্গে। জামায়াত-বিএনপি হাড্ডা-হাড্ডি লড়ায়ের সম্ভাবনা আসন্ন ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে প্রার্থীদের প্রচারনা তুঙ্গে। শেষ মুহুতে জমে উঠেছে জোরালে ভাবে প্রচারনা চালাচ্ছে নিজ নিজ দলের নেতা কর্মী  সমর্থকরা। সকাল থেকে রাত পর্যন্ত সকল বাজারে হোটেল, দোকান পাটে আলোচনার কেন্দ্র বিন্দু নির্বাচন। বিভিন্ন হাট বাজার ও রাস্তা ঘাট ঘুড়ে দেখে জানা যায় বিএনপি ও জামায়াত সমান তালে নিজ নিজ কৌশল প্রয়োগ করে প্রচারনা চালাচ্ছেন। অন্যদিকে অন্যান দলের প্রার্থীরা তাদের কর্মীদের নিয়ে প্রচার চালাচ্ছেন। দলীয় প্রার্থীকে সাথে নিয়ে নেতা-কর্মী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট বাজার, গ্রামগঞ্জ, পাড়া মহল্লায়, পথ সভা, জনসভা উঠান বৈঠক ও ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট চাচ্ছেন। এই আসনে ৬জন প্রার্থী হলেও ধানের শীষ ও দাড়িপাল্লার মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বেশী। জামাতের প্রার্থী মোঃ মতিউর রহমান তার প্রচার প্রচারনা সভায় বলেছেন, আমি নির্বাচিত হলে সকল অন্যায়- অনাচার বন্ধ করে দেওয়া হবে সকল ক্ষেত্রে। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। বিএনপি প্রার্থী আলহাজ্ব মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে দিনাজপুর-১ আসনের উন্নয়নের জন্য সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাবো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাদের জরিপ অনুযায়ী বিএনপি ও জামাতের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে। তারা বলছেন, কৃষি ভিত্তিক এই এলাকার সেচ, সার, ফসলের ন্যায্য মূল্য ও কর্মসংস্থান প্রধান ইস্যু। ভোটারদের এক অংশ বলছেন, যিনি এই সব সমস্যা সমাধানের কার্যকর পরিকল্পনা তুলে ধরতে পারবেন। তিনি সুবিধা পাবেন মাটে জনপ্রিয়তা, সংগঠনের শক্ত অবস্থান এবং সাম্প্রতিক জনমত বিবেচনায় এবার নির্বাচনে দুই প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভবনা। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোকলেদা খাতুন মীম বলেন, নির্বাচন সুষ্ট করতে প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে কঠোর নির্দেশনা রয়েছে। যে কোন মূল্যে নির্বাচন অবাদ ও সুষ্ট করা হবে। নির্বাচন উপলক্ষ্যে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সহ ব্যাপক সংখ্যক অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে