দিনাজপুরের চিরিরবন্দরে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে যাত্রীবাহি বাসের ধাক্কায় রিকশাভ্যান আরোহী রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি গত ৭ ফেব্রুয়ারি শনিবার আনুমানিক বিকাল সাড়ে ৩টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারের সন্নিকটে ১৩ মাইল নামক স্থানে ঘটেছে। নিহত রফিকুল ইসলাম পার্বতীপুর উপজেলার উত্তর শালন্দর গ্রামের কচুয়াপাড়ার শমিজ উদ্দিনের ছেলে। জানা গেছে, ওই সময় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহি বাসের সাথে আমবাড়ীগামী একটি রিকশা ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত রফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় রফিকুল ইসলাম রাত পৌঁণে ৮টায় মৃত্যুবরণ করেন। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।