শিক্ষার্থীদের

বই পড়ার প্রতি মনোযোগি হতে বই উপহার দিলেন আহসান কবির

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৪ পিএম
বই পড়ার প্রতি মনোযোগি হতে বই উপহার দিলেন আহসান কবির

কলারোয়ার বুঝতলা মাদ্রাসার শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ ও মনোযোগি হতে সহায়ক বই উপহার দিলেন শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আহসান কবির টুটুল। এ উপলক্ষে রোববার (৮ফেব্রুয়ারি ২৬)  সকাল ১০টার দিকে কলারোয়ার বুঝতলা আবু বকর সিদ্দিকী আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ওই সহায়ক বই বিতরণ করা হয়। বই বিতরণ কালে উপস্থিত ছিলেন-শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আহসান কবির টুটুলের ছোট ভাই উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুল উল কবীর, কলারোয়ার বুঝতলা আবু বকর সিদ্দিকী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাই, উপাধ্যক্ষ আব্দুল মালেক প্রভাষক এটিএম রুল কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, শাহজাহান আলী, আব্দুস সালাম, আবু আনসার মো: হাদিউজ্জামান, হাসানুজ্জামান, হজ্জাতুল ইসলাম, আজিজুল ইসলাম, আনন্দমোহন রায়, সাবিনা খাতুন, রবিউল ইসলাম, রাইছুল ইসলাম, মেহেদী হাসান, আব্দুর রহিম, সুরায়া ইয়াসমিন, নাজমা খাতুন, মফিজুল ইসলাম, সাইফুর রহমান, কোরবান আলী প্রমুখ। উল্লেখ্য এর আগে বুঝতলা মাদ্রাসায় শিক্ষা অনুরাগী সমাজসেবক আহসানুল কবিব টুটুলের উদ্যোগে মাদ্রাসা ভবণে ৩৫ হাজার ইট, ডিকশনারি ও তার পরিবারের পক্ষ থেকে জমি প্রদান করেন বলে মাদ্রাসার অধ্যাক্ষ আব্দুল হাই জানিয়েছেন। এদিকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ফ্রিতে সহায়ক বই পেয়ে খুশিতে মাতোয়ার।

আপনার জেলার সংবাদ পড়তে