বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে

নির্বাচন থেকে সরে গেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১১ পিএম
নির্বাচন থেকে সরে গেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল

পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতিকের প্রার্থী রবিউল হাসান বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন কে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। রবিবার দুপুর আড়াইটায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক সরে দাড়ানোর ঘোষণা দেন। তিনি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ট্রাক প্রতিকের প্রার্থী রবিউল হাসান বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি এবং গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন করছে। তাই পটুয়াখালী-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে তাদের সকল সাংগঠনিক শক্তি ও সমর্থক নিয়ে কাজ করবেন বলে ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার,  সহসভাপতি জাফরুজ্জামান খোকন,  পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক,  সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, গণঅধিকার পরিষদ ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে