বাবার জন্য ভোটের মাঠে ছেলের প্রচারনা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২১ পিএম
বাবার জন্য ভোটের মাঠে ছেলের প্রচারনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ক্লিন ইমেজের নেতা হিসেবেখ্যাত ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তার (সোবহান) বড় ছেলে পারভেজ সোবহান। তার ব্যতিক্রমধর্মী প্রচার-প্রচারনা ও ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে এমপি হিসেবে নির্বাচিত করা হলে এলাকাবাসীর সবধরনের ভাগ্যোন্নয়নসহ বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য তাদের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে পারভেজ সোবহানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বরিশাল-১ আসনের সর্বস্তরের ভোটারদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পাশাপাশি বাবা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের মতো সরল মনের মানুষ আখ্যাদিয়ে সাধারণ ভোটাররা পারভেজ সোবহানের ভূয়শী প্রশংসা করেছেন। এলাকাবাসী জানিয়েছেন, ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দীর্ঘ ৪০ বছর ধরে রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি নিজ অর্থায়নে এলাকাবাসীর সুখে-দুঃখে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইঞ্জিনিয়ার আবদুস সোবহান নিজ অর্থদিয়ে সম্পন্ন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের চড়াই উৎরাইয়ে তার (সোবহান) পরিবারের কাউকে কখনও তিনি মাঠে নামাননি। দেশের বাহিরে রেখে সন্তানদের তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য গত কয়েকদিন থেকে পারভেজ সোবহান ভোটের মাঠে নেমে বাবার পাশাপাশি তিনি (পারভেজ) নিজেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকার সাধারণ ভোটাররা উচ্চ শিক্ষিত পারভেজ সোবহানকে কাছে পেয়ে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফুটবল মার্কাকে বিজয়ী করা হলে তাদের উচ্চ পরিকল্পনার বক্তব্য শুনে সর্বস্তরের ভোটাররা অনেকটা ভরসার স্থান খুঁজে পেয়েছেন। অপরদিকে রবিবার (৮ ফেব্রুয়ারি) ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভা করেছেন। এসময় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান অভিযোগ করে বলেন, গৌরনদীর বাটাজোরসহ বিভিন্ন এলাকায় আমাদের ব্যানার ছিড়ে ফেলা হয়েছে। তাতে কিছু যায় আসেনা, ফুটবল মার্কা মানুষের মনের ভিতরে রয়েছে। তিনি আরও বলেন, প্রতিদ্বন্ধী প্রার্থীর সমর্থকরা ব্যানার ছিড়তে পারবে কিন্তু মানুষের মন থেকে ফুটবল মার্কাকে কেঁড়ে নিতে পারবে না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি সর্বস্তরের ভোটারদের কাছে উন্নয়নের প্রতীক ফুটবল মার্কাকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে