জামায়াতের আমির-এর প্রার্থিতা বাতিলের দাবিতে আগারগাঁও নারীদের প্রতিবাদ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২৫ পিএম | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২০ পিএম
জামায়াতের আমির-এর প্রার্থিতা বাতিলের দাবিতে আগারগাঁও নারীদের  প্রতিবাদ সমাবেশ

রোববার (৮ ফেব্রুয়ারি) আগারগাঁও জাতীয় বেতারের সামনে মুল সড়ক থেকে র‍্যালির মাধ্যমে নির্বাচন কমিশনের সম্মুখে নারীদের একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ, নারীবিদ্বেষী বক্তব্য, কর্মজীবি নারীকে অবমাননা ও নারী প্রার্থীর স্লাটশেমিং এর বিরুদ্ধে প্রতিবাদ এবং কর্মজীবী নারীকে অবমাননাকর বক্তব্য প্রদানকারী জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাঃ শফিকুর রহমান এর প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়। উক্ত সমাবেশে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, এনপিএ, নারীর রাজনৈতিক অধিকার ফোরাম, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, গণতান্ত্রিক অধিকার কমিটি, ফুলকি, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র এবং নারীপক্ষ এর সদস্যরাসহ নানান শ্রেণী পেশার নারীঅধিকারকর্মী, মানবাধিকারকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং স্থপতি অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি ১১ জনের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে একটি মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিনিধিদল ধারাবাহিকভাবে জামায়াতে ইসলামের প্রধান নেতা এবং অন্যান্য নেতৃবৃন্দের নারীবিদ্বেষী বক্তব্যের উদাহরণ তুলে ধরেন। প্রতিনিধিদল আরও বলেন যে, জামায়াত ইসলাম দলটি নারী নেতৃত্ব নিয়ে যে ধারণা পোষণ করেন এবং জামায়াতে আমীর আল জাজিরায় নারী নেতৃত্ব নিয়ে বক্তব্য তুলে ধরেছেন তা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সাংঘর্ষিক, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধাচারণ। তাঁরা কর্মজীবী নারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নারীদের প্রতি হীন বক্তব্য প্রদানের জন্য ঢাকা ১৫ আসনের জামায়াতে আমীর ডাঃ শফিকুর রহমান এবং বরগুনা ২ আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহসান এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের উদ্যোগের দাবি জানায়। পাশাপাশি একটি দলের প্রধান নেতা হিসেবে নারীবিদ্বেষী বক্তব্যের জন্য ঢাকা ১৫ আসনের জামায়াতে আমীর ডাঃ শফিকুর রহমান প্রার্থিতা বাতিল চান। প্রদত্ত স্মারকলিপি এবং দাবিগুলোর সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশন এই বিষয়ে নিজেদের ভেতর আলোচনা করার  কথা বলেন এবং নিয়মতান্ত্রিক পদক্ষেপের লক্ষ্যে প্রতিনিধিদলকে ঢাকা ১৫ আসনের ইলেকশন ইনকোয়ার কমিটির কাছে অভিযোগ উত্থাপনের আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে