লাইসিয়াম কিন্ডারগার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৪ পিএম
লাইসিয়াম কিন্ডারগার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

গত সাতই ফেব্রুয়ারী শনিবার পুরাণবাজার আমজাদ আলী রোডে অবস্থিত ২৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী  লাইসিয়াম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলোয়াত করেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিউল আলীম এবং পবিত্র গীতা পাঠ করেন পঞ্চম শ্রেণির  শিক্ষার্থী উর্মি চক্রবর্তী। জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, জাতীয় পতাকাকে  সম্মান প্রদর্শন ও শপথ পাঠের পর অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ফজলুর রহমান রুবেল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট  সমাজসেবক ও শিক্ষানুরাগী নকীবুল ইসলাম চৌধুরী।  আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শাহিন সুলতানা , পুরাণবাজার বালিকা  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলী হোসেন, হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা নার্গিস, চাঁদপুর পৌরসভার কর্মকর্তা মো. মাহবুব আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক লিটন ধর ও নিশাত আনজুম ঐশী। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শিবানী বসু, সহকারী শিক্ষক মজিবুর নাহার সুমি, পলাশী রানী দাস, আবদুল গাফফার আখন্দ, তানিয়া আক্তার, বিথী মজুমদার, কাকলী রানী দেবী। অনুষ্ঠানে প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায় বিনিয়োগ করলে লাভ হয় কিংবা লস হয় কিন্তু শিক্ষা এমন একটা বিনিয়োগ যে বিনিয়োগে লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। শিক্ষায় বিনিয়োগে লস হয়েছে পৃথিবীতে এমন কোনো নজির নেই। শিক্ষাই মানুষকে কাঙ্ক্ষিত পরিবর্তন করতে পারে। তাই শিক্ষায় হউক সর্বোচ্চ বিনিয়োগ।  প্রফেসর বাহার আরো বলেন খেলাধুলা শিশুদের শারীরিক শক্তি বাড়ানোর পাশাপাশি মানসিক বিকাশেও অপরিহার্য। এই ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিশুদের কল্পনা শক্তি, সৃজনশীলতা এবং সামাজিক দক্ষতা গড়ে তোলে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইসিয়াম কিন্ডারগার্টেনের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনটি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে