কিশোরগঞ্জে ইশারা ভাষা দিবস উদযাপিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ): | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২০ পিএম
কিশোরগঞ্জে ইশারা ভাষা দিবস উদযাপিত

ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ”প্রতিপাদ্য কে নিয়ে শনিবার (৭ ফেব্রুয়ারি) ইশারা ভাষা দিবস পালন করা হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কিশোরগঞ্জ এর আয়োজন ও বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।  সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ  অতিথি ছিলেন  ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ দিদারুল ইসলাম। বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের সহকারী  পরিচালক মো. শহিদুল্লাহ, সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মঈনুর রহমান মনির, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী  ও প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি গণ। বক্তারা বলেন ইশারা ভাষা দিবসের এই আয়োজন আমাদের মনে করিয়ে দিয়েছে, ভাষা শুধু শব্দে নয়-ইশারাতেও হৃদয় ছোঁয়া যায়। যাঁরা ইশারা ভাষার মাধ্যমে আমাদের বোঝালেন-নীরবতার মধ্যেও কত গভীর ভাষা লুকিয়ে থাকে-তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। সভাশেষে অতিথিদের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে হুইল চেয়ার ও অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। এর আগে একটি র‌্যালি জেলা সরকারি বালিকা সদন থেকে শুরু হয়ে জেলা কালেক্টরেটে সভায় মিলিত হয়।  এসময় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ, সেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে