বাবা হচ্ছেন টম হল্যান্ড!

এফএনএস বিনোদন
| আপডেট: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৩ পিএম | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৩ পিএম
বাবা হচ্ছেন টম হল্যান্ড!

হলিউডের সবচেয়ে চর্চিত জুটি টম হল্যান্ড ও জেন্ডায়া। ‘স্পাইডারম্যান’ খ্যাত এই জুটির প্রেম নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার নেটদুনিয়ায় জোর গুঞ্জন-মা হতে চলেছেন জেন্ডায়া! একটি ভাইরাল পোস্টকে ঘিরেই শুরু হয়েছে এই জল্পনা। কেউ কেউ তো আগ বাড়িয়ে বিয়ের দিনক্ষণও গুনতে শুরু করেছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, যে পেজ থেকে এই খবর ছড়িয়েছে, সেটি আসলে একটি প্যারোডি অ্যাকাউন্ট। কোনো নির্ভরযোগ্য সূত্র বা সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেনি। এর আগেও জেন্ডায়ার মা এমন গুঞ্জন ভুয়া বলে উড়িয়ে দিয়েছিলেন। তবুও ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। কারণ, সাম্প্রতিক সময়ে জেন্ডায়াকে বেশ কিছু অনুষ্ঠানে ঢিলেঢালা ও ওভারসাইজ পোশাকে দেখা গেছে। নেটিজেনদের ধারণা, অন্তঃসত্ত্বা বলেই হয়তো স্বাচ্ছন্দ্যের জন্য এমন পোশাক বেছে নিচ্ছেন অভিনেত্রী। যদিও টম বা জেন্ডায়া এ বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটে আছেন, যা রহস্য আরও ঘনীভূত করছে। ব্যক্তিগত জীবনের এই গুঞ্জনের মাঝেই ক্যারিয়ারে দারুণ ব্যস্ত সময় পার করছেন জেন্ডায়া। রবার্ট প্যাটিনসনের বিপরীতে রোম্যান্টিক ছবির পাশাপাশি তার হাতে রয়েছে ‘ডুন পার্ট ৩’, ‘ইউফোরিয়া সিজন ৩’ এবং টমের সঙ্গে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর মতো মেগা প্রজেক্ট।