টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৩ পিএম
টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

টাঙ্গাইল জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান  টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮  জানুয়ারী)  দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়। টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলামের সভাপতিত্বে   এ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম পিপিএম সেবা,সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) মোঃ তৌফিক ইসলাম,টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের আজীবন সদস্য খন্দকার নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।  এ সময় অতিথীরা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

আপনার জেলার সংবাদ পড়তে