আশাশুনি উপজেলার শোভনালী ও বুধহাটা ইউনিয়নে জামায়াতে ইসলামীর পৃথক ৩টি নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) সকালে বাঁকড়া, গোঁদাড় মাদ্রাসা মাঠ ও নওয়াপাড়ায় এ সমাবেশ করা হয়। ইউনিয়ন সভানেত্রী নাছিমা বারী'র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. আব্দুস সোবহান মুকুল, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, উপজেলা সভানেত্রী শরীফা মনির, শোভনালী আমীর মাওঃ জিয়াউল ইসলাম, সেক্রেটারী আলহাজ্ব দেছের আলী, বুধহাটা আমীর মাওঃ আঃ ওয়াদুদ প্রমুখ।