চাঁদপুর-৩ আসনে বিএনপির মহিলা সমাবেশ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৯ পিএম
চাঁদপুর-৩ আসনে বিএনপির মহিলা সমাবেশ

ধানের শীষে ভোট চাইলেন প্রার্থীর স্ত্রী ও কন্যা  এম রহমান। চাঁদপুর জেলা মহিলা দলের আয়োজনে চাঁদপুর -৩ আসনে বিএনপি মনোনীত  ধানের শীষের প্রার্থী  শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ধানের শীষে ভোট চেয়েছেন প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের স্ত্রী  মুনিরা আহমেদ ও একমাত্র সন্তান মেয়ে  ফারিশা আহমেদ মানহা।  প্রধান অতিথির বক্তব্য রাখেন,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু।এসময় তিনি বলেন, আপনারা ১২ তারিখ ভোট কেন্দ্রে যাবেন।আগেতো ভোট ছাড়া হেতেরা এমপি মন্ত্রী মেয়র হয়েছে। আমরা সেটা চাই না।আমরা চাই জনগণ ১২ তারিখ ভোট দিবে।যাকে খুশি তাকে দিবে।ধানের শীষে ভোট দিবে। তিনি বলেন, আপনারা জানেন হাসিনা সরকার আমাদের নেত্রীর উপর কি নির্যাতন চালিয়েছিলো।কিন্তু আল্লাহর কি খেলা ৩২ নাম্বারের ইট পর্যন্ত জনগণ খুলে নিয়েছে।আর আমাদের নেত্রীর জানাজায় লাখ লাখ লোক হয়েছে। দেশের মাটিতে সমাধিত হয়েছে। এই যে দিপু মনিরা ভেবেছিলো তারা আজীবন ক্ষমতায় থাকবে।কিন্তু আজকে তারা পালিয়ে যেতে হয়েছে। সাবেক এমপি রানু আরে বলেন, আমাদের প্রিয় নেতা মানিক ভাইয়ের প্রতি আস্থা রেখেছে। আপনারাও আস্থা রাখতে হবে।আজকে জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে।অথচ এই জামায়াতের আমিরের ৩ বার জামানত বাজেয়াপ্ত হয়েছে। শিবির হচ্ছে রগকাটা দল।যারা জান্নাতের টিকেট বিক্রি করে তাদের কাছে আমি জানতে চাই আপনাদের টিকেট কনফার্ম হয়েছে কিনা। অতীতের বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নেত্রী ও সাবেক মহিলা সংসদ সদস্য আলহাজ্ব  রাশেদা বেগম হীরা। চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তার পরিচালনায়  বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি ও পিপি অ্যাড. কুহিনূর বেগম, জমিয়তে উলামায়ে ইসলাম জেলার নেতা মূফতি সাব্বির আহমেদসহ মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান,  চাঁদপুর পৌর বিএনপি'র সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী,চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. বাবর বেপারি,  সাধারণ সম্পাদক জসিম মেহেদী, সাবেক ছাত্রনেতা রইস হোসেন শিকদার, জেলা মহিলা দলের অ্যাড. রেহান আক্তার কচি,নাইমা মোশারফ, ফারজানা লাকি,নাহিদা সুলতানা সেতু, শিরিন সুলতানা, চাঁদপুর পৌর মহিলা দলের সভাপতি জোহরা বেগম হীরা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি  শাহানারা আক্তার শানু, সাধারণ সম্পাদক নাসরিন বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।  সমাবেশে উপস্থিত মহিলাদের আগামী ১২ তারিখে নির্বাচনে আপনার ধানের শীষে ভোট দিবেন কিনা, জানতে চাইলে সবাই দুই হাত তুলে হাঁ সুচক জবাব দেয়। এ সময় ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে