তারেক রহমানের নেতৃত্বে পরিচ্ছন্ন ও ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: পুতুল

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৫৮ পিএম
তারেক রহমানের নেতৃত্বে পরিচ্ছন্ন ও ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: পুতুল

ভবিষ্যতের রাজনীতি হবে পরিচ্ছন্ন ও ইতিবাচক রাজনীতি, যে রাজনীতি প্রতিষ্ঠা করতে চান তারেক রহমান। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে তরুণ প্রজন্ম দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলবে, “উই লাভ পলিটিক্স”। নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল রবিবার বিকেলে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন “আগামীর বাংলাদেশ হবে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ।” তারেক রহমানের নেতৃত্বে সেই অগ্রযাত্রা শুরু হবে আগামী ১২ তারিখে আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে। রবিবার (৮ ফেব্রয়ারি২০২৬) বিকেলে লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তেব্যে রাজশাহী  বিভাগের একমাত্র নারী প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন। পুতুল আরো বলেন- লালপুর-বাগাতিপাড়ার মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে নারী অধিকার, যুবকদের অধিকার, আমাদের অধিকার। লালপুর-বাগাতিপাড়ার নারীদের জন্য কর্মস্থানের ব্যবস্থা করা হবে। যেই কর্মস্থানে নারীরা হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। যুবকদেরকে মাদক থেকে বের করে নিয়ে এসে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে ভাগ্যের উন্নায়ন ঘটাতে চাই। পুতুল বলেন- যারা ধর্ম নিয়ে ব্যবসা করছেন , ধর্মকে পুজি করে ভোট নেওয়ার চেষ্টা করছেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে, মানুষ হৃদয়ে ধর্ম ধারণ করে, ধর্ম বেচার জিনিস না। আপনারা সকলে মিলে আগামী ১২তারিখে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ধানের শীষকে জয় যুক্ত করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে আমাদেরকে সহযোগিতা করবেন। পুলিং এজেন্টদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে পুতুল বলেন - ধানের শীষের বিপক্ষে যে কোন ধরনের ষড়যন্ত্র পুলিং এজেন্টদেরকে রুখে দিতে হবে। আপনারা সতর্ক ভাবে অবস্থান গ্রহণ করবেন। জনসভায় বক্তব্য রাখেন- নাটোর বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সাবেক মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের সন্তান ইফতেখার আরসাদ প্রতিক, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহবায়ক আবু রায়হান প্রমূখ। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহণে নর্থ বেঙ্গল সুগার মিল হাইস্কুলের বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেলে মানুষ মাঠের বাহিরের বিভিন্ন রাস্তায় অবস্থান নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে