সেনবাগে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৮ পিএম
সেনবাগে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার  পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও আলহাজ্ব মোহাম্মদ আবদুস সাত্তার বিএসসি সভাপতিত্ব ও মোঃ সৌরভ ও প্রকাশ চন্দ্র দাসের  সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ। উপস্থিত ছিলেন,ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন,কানকিরহাট ডিগ্রী কলেজের সিনিয়র লেকচারার আবদুল জাব্বার প্রমুখ ।এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। দ্বিতীয় পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে